প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ২:৪০ এ.এম
যশোরে ভোটার এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ
যশোর অফিস : অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্পের আওতায় ইনক্লুসিভ ভোটার এডুকেশন ক্যাসকেড প্রশিক্ষণ রোববার (১৬ নভেম্বর) মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয়। এতে ১২ জন ইয়ুথ ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (ওঋঊঝ) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন এবং প্রোগ্রাম ম্যানেজার সৈকত শুভ্র আইচ। আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলাম।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল গণতন্ত্র, নির্বাচন, মগ ভোটিং সেশন এবং গুজব প্রতিরোধে পথনাটক প্রদর্শন।
এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনকারী ইয়ুথ ভলেন্টিয়াররা তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগে সহয়তা করবেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com