যশোর অফিস : যশোরের চিহ্নিত সন্ত্রাসী হাসানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ককটেল ও একটি চকু উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক ( অপারেশনস) মমিনুল হক জানিয়েছে, গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের পানির ট্যাংক এলাকা থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে খেলনা পিস্তল, চাকু ও ককটেল জব্দ করা হয়।
তিনি আরো জানিয়েছেন, হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলা আছে। এ ছাড়া অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। হাসান ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com