প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:১৬ পি.এম
যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
যশোর অফিস : যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব পরীক্ষা নেওয়া হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
চারটি ইভেন্টের মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। ২০০ মিটার দৌড়ে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। পুশ-আপে পুরুষদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি সম্পন্ন করতে হয়।
এ ছাড়া লং জাম্পে পুরুষদের কমপক্ষে ১০ ফুট ও নারীদের ৬ ফুট এবং হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়। প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হতে প্রত্যেক প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com