বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা উপজেলার কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে খুলনা এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. ওলী খান মোংলা থানার কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে। এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ওলী খানের থেকে জিম্মায় থাকা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ওলী খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক জব্দ করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে এসআরবি’র খুলনার বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক কিশোর কে গ্রেফতার করে। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ আকনকে গ্রেফতার করে। মারুফ পার্শ্ববর্ত্তি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।#
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com