ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উৎসবের অষ্টমী পূজার দিন, আগামীকাল ৩০ সেপ্টেম্বর সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই তথ্য নিশ্চিত করেছে।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের মতো এবারও অষ্টমী পূজার দিন রাজধানী ঢাকাসহ দেশের সব জুয়েলারি দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশকে সম্মান জানানো এবং কর্মীদের বিশ্রামের সুযোগ দেয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুতরাং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com