যশোর অফিস : যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ স্টপলিস্টে থাকা এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম দীপক কুমার বিশ্বাস (৫৫)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র।
ঘটনাটি ঘটে রোববার (১০ নভেম্বর পৌনে পাঁচটার ।দিকে জানা যায়, দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আসেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি নং-১০, তারিখ: ১০-১০-২০২৪, জিআর নং-৩৯২, আইনি ধারা বিস্ফোরক আইন ১৯০৮ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ অনুযায়ী দায়ের করা হয়েছিল।
পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com