সংযোগ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী ‘ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল (শনিবার) নগরীর এসকেএফ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ড দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মাহফুজুর রহমান।
বিএল কলেজ ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দারসুল হাদীস পেশ করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল।
কলেজ সেক্রেটারি মাহী চৌধুরীর পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হুসাইন, মহানগর শিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন।
কলেজ ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আবুল কাশেম, বায়তুলমাল সম্পাদক মোখলেসুর রহমান মিরাজ, সাহিত্য সম্পাদক রাকিবুজ্জামান, প্রকাশনা সম্পাদক নাফিস সাদিকসহ কলেজ শাখার বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।
বিষয়ভিত্তিক সেশন, কেস স্ট্যাডি, ওয়ার্ডের কার্যাবলি হাতে-কলমে প্রশিক্ষণ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালাটি ইহতেসাব ও দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com