প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৩:২৪ পি.এম
বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা
সংযোগ ডেস্ক : বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা আজ (বুধবার) বিভাগীয় কমিশনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।
সভায় বিভাগীয় কমিশনার বলেন,বাল্যবিবাহ সমাজের জন্য কলঙ্ক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যেসকল বাল্যবিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয় তার অনেকগুলোই পরবর্তীতে সম্পন্ন হয়ে যায়। তিনি বাল্য বিবাহের মুল কারণগুলো সভার সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। তাহলে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসূ হবে। সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
সভায় জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারী,ফেব্রুয়ারী ও মার্চ মাসে ৮৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়,উঠান বৈঠক করা হয় ৭৬৫টি। এছাড়া ১০ জেলার প্রতিটি ইউনিয়নে স্কুল প্রোগ্রাম করার পরিকল্পনা করা হয়।
সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকাসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com