ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকুরিজীবী এক দম্পতির একটি ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানান, খুলনা পরমানু বিজ্ঞানের উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি সৈয়দমহল্লা আমেরিকা প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় চোর চক্র ওই দম্পতির বাসার বাদান্দার গ্রীল কেটে এবং ঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবশে করে। এরপর চক্রটি আলমারির তালা ভেঙ্গে নগদ ২০হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, ২টা চুড়ি, ১টি চেন মোট ৫ভরি স্বর্ণাংলকারসহ বিভিন্ন জিনিসপত্র ও মালামাল চুরি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ জাহিদুল ইসলাম জানান, এ চুরির ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ঘটনার সময় ওই দম্পতি অন্য কক্ষে থাকায় দুর্ধষ এ চুরির ঘটনাটি টের পাইনি বলে জানান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে চুরির এ ঘটনা দেখতেপান। পরে থানা পুলিশকে অবহিত করেন। এ ব্যাপারে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com