ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উক্ত মাংস উপজেলা পর্যায়ে পৌছার পর গত শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন এতিমখানায় ওই মাংস পৌছে দেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইমরুল কায়েস বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মোট ৫৪টি প্রতিষ্ঠানে এই মাংস বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com