ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদ থেকে আত্মহত্যার চেষ্টাকারী এক যুবককে বাঁচিয়ে প্রসংশায় ভাসছেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ।
কাবায় গত বৃহস্পতিবার (২৫িডিসেম্বর) আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তখন নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন রায়ান। খবর আরব নিউজের।
ওই ব্যক্তি যখন মসজিদ থেকে লাফ দেন তখন তাকে ধরে ফেলার চেষ্টা করেন রায়ান। এতে তিনি আহত হন। ওই সময় আত্মহত্যা চেষ্টাকারী ও তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই নিরাপত্তারক্ষীকে দেখতে শুক্রবার হাসপাতালে যান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ। সেখানে তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
সামাজিকমাধ্যম এক্সে ওই ব্যক্তিকে বাঁচানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, লাফ দেওয়া ব্যক্তিকে ধরার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী রায়ানও মাটিতে পড়ে গেছেন।
যদি তিনি তার হাত দিয়ে তাকে না আটকাতেন তাহলে ওই ব্যক্তি সেখানেই হয়ত মারা যেতেন। তাকে হাসপাতালে নেওয়া হলেও তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক এবং তার অবস্থা কেমন আছে এর কিছুই আর জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে সবসময় বিশেষ নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে থাকেন।
২০১৭ সালে এক সৌদির নাগরিক কাবায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে ঠেকিয়ে দেয়।
তবে ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন। এছাড়া ২০২৪ সালেও এক ব্যক্তি লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com