পাইকগাছা প্রতিনিধি : তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন বাজার বিতরণ এবং গণসংযোগ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম।রবিবার সকালে চাঁদখালী বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অ্যাড. মোমরেজ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।” এ সময পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএস এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাবেক আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোল্লা ইউনুস, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লা সরদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল রাশেদ সনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com