প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৪:২২ পি.এম
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত
নড়াইল প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে খায়রুল নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটায়।
পুলিশ, নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানান, মাদকাসক্ত খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করত। বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুর করত। একইভাবে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com