প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৮:৪৬ পি.এম
দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
রামপাল প্রতিনিধিঃ দেশ বিরোধী ষড়যন্ত্র করে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত করলে কাউকে কোন ছাড় দেয়া হবে না। কারো বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও ফ্যাসিষ্টদের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে কারো ছাড় দেয়া হবে না, এমন কি দলের লোকজন হলেও না। উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কোন প্রতিক দেয়া হবে না। তবে দল থেকে যাকে মনোনীত করা হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন, দলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বিগত সময় যারা দলের সাথে বেঈমানি করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুবদলের শাহাশাজালার গাজির সঞ্চালনায় বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান, উজলকুড় ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান বাবলা, বাইনতলা ইউনিয়নে সাধারণ সম্পাদক খান আলী আজম, রামপাল সদর ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, রাজনগর ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন, পেড়িখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মল্লিকেরবেড় ইউনিয়নের জাহিদুর রহমান টুটুল, বাঁশতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com