বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তরিক। সেইসাথে অন্তর্বর্তী সরকারকেও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, দিঘলিয়ার সহজ-সরল মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই ধানের শীষের বিজয়ের পথে যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকালে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দিঘলিয়ার উন্নয়ন প্রসঙ্গে বলেন, “বিএনপি সরকার গঠন করলে আমি সংসদে নির্বাচিত হলে দিঘলিয়ার বন্ধ স্টার জুট মিল আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে। খুলনার সকল জুট মিল পুনরুজ্জীবিত করা হবে। সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও কর্মসংস্থানের মাধ্যমে দিঘলিয়াকে শান্তির দিঘলিয়া হিসেবে গড়ে তোলা হবে।” দিঘলিয়া উপজেলা বিএনপি'র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রকিব মল্লিক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য আব্দুস সালাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি'র সদস্য আছাফুর রহমান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কুদরত এলাহি স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, এছাড়া মহিলা দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com