দাকোপ (খুলনা) প্রতিনিধি : “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ দিবসটি পালনের আয়োজন করে।
রবিবার বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে ও স্বপ্ন কৃষি সমবায় সমিতির প্রচার সম্পাদক দীপায়ন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোজাফফার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, কালাবগি মধ্যপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি গাজি আবুল বাসার, স্বপ্ন কৃষি সমবায় সমিতির সভাপতি শিবানী সরদার, অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সঞ্জয় কুমার সাহা, আচাভুয়া ডাক বাংলা ব্যাবসায়িক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম শেখ, ভরসা বহুমুখী সমবায় সমিতির বিশ্বজিৎ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ অহেদ আলী, দান কুমারী, বিনীতা রায়, হাফেজ মুরশীদ শেখ প্রমুখ। সভার পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি সমবায় র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com