দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ নদী গর্ভে প্রায় সম্পূর্ণ বিলিনের উপক্রম হয়েছে। মারাত্মক ঝঁকিপূর্ণ স্থানে বিকল্প বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। ব্যাপক এলাকা প্লাবিত এবং আমনের ধানের ক্ষয়ক্ষতির আশংকায় এলাকার কয়েক হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, কয়েক দিন আগে থেকে উপজেলার ৩২ নম্বর পোল্ডারের কামারখোলা ইউনিয়নের চান্নিরচক এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধে জোয়ারের পানির চাপে ভয়াবহ ভাঙন ও ফাটল দেখা দেয়। গত বুধবার দিনগত রাতে ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ঢাকি নদী গর্ভে বিলিনের উপক্রম হয়ে ভেঙ্গে যায় চার ভাগের তিন ভাগ। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে রোপা আমন ক্ষেতসহ বাড়িঘর প্লাবিতর আশংকায় এলাকার কয়েক হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
চান্নিরচক এলাকার বঙ্কেশ রায় জানান, কয়েক দফা নদী ভাঙনে আমার সহায় সম্পত্তি ঢাকি নদী গর্ভে সম্পূর্ণ বিলিন হয়ে গেছে। এক পর্যায়ে প্রাপ্ত সরকারি খাস জমিতে বাড়ি করে বসবাস করছিলাম। কিন্তু কয়েক দিন আগে থেকে আমার বাড়ির সামনে ওয়াপদা বেড়িবাঁধে ভাঙন ও ফাটল দেখা দেয়। হঠাৎ বুধবার রাতে বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢোকার উপক্রম হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। এখন আমার আর কোন জায়গা না থাকায় বাড়িঘর সরিয়ে পাশে ওয়াপদা বেড়িবাঁধের উপর ঝুঁপড়ি ঘর বেঁধে পরিবার পরিজন নিয়ে থাকতে হবে।
এবিষয়ে কামারখোলা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুর হোসেন সানা বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে ওয়াপদা রাস্তা প্রায় সম্পূর্ণ ভেঙে নদীতে বিলিনের উপক্রম হয়। বিষয়টি আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় এমপি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানাই। পরে তারা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ বিভাগিয় প্রকৌশলী মধুসুধন পাল জানান, ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধের পাশ দিয়ে জিও টিউব ফেলে বালি ভরে বিকল্প রিং বাঁধ দেওয়ার কাজ চলমান রয়েছে। আশা করছি আগামী জোয়ারে এলাকায় আর পানি প্রবেশ করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com