দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ মাছের পোনা অবমুক্তকরণের আয়োজন করে। সোমবার বেলা ১১টায় উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের পুকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু এ মাছের পোনা অবমুক্ত করেন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেবগাতুল্যাহ, উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন, বিএনপিনেতা দীপক সরদার, আল আমীন সানা, শহিদুল ইসলামসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com