দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপে দীপাবলি উৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বাজুয়া চড়ারবাঁদ সংলগ্ন চড়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সব্যসাচি ক্লাব ও বাজুয়া অগ্রগামী যুব সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে।
দীপাবলি উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক পার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন সানা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যান ফ্রন্ট খুলনা জেলার সদস্য সচিব দীপক কুমার সরদার।
অন্যানদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি নেতা বেনিমাধব বিশ্বাস, খান মনিরুল ইসলাম, রাজু হাওলাদার, হালিম হাওলাদার প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে পাইকগাছা এলাকার শান্তা চান্নিরচক এলাকার ওবায়দুল সরদার ও ঠাকুরদাশ সরকারের দুরন্ত নৌকা, দ্বিতীয় স্থান অধিকার করে দাকোপের সিটিবুনিয়া এলাকার সঞ্জয় মন্ডলের শ্রেয়া নৌকা এবং তৃতীয় স্থান অধিকার করে সুজয় রায়ের স্বপ্নতরী নৌকা।
প্রমথ পুরষ্কার দেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মো.শামিম হোসেন ৪০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার দেন পূজা উদযাপন কমিটি ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার দেন আকবর তালুকদার ২০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক ওসি আব্দুাহ আল মামুনসহ আরো অনেকে। নৌকা বাইচটি দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com