তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকুঞ্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষ জানান, অভিযুক্ত লিটন শেখ (২২) একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে। বাসিন্দা এবং তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com