ডুমুরিয়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খুলনা আগমনকে সফল করতে ডুমুরিয়ার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা ও মিছিল করেছে ইউনিয়ন বিএনপি। বুধবার (৪ নভেম্বর) বিকেলে আন্দুলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা খুলনায় কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খান আক্তার হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিএম মাস্টার আইয়ুব আহমেদ ও সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহেদুজ্জামান বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম জাফর ইকবাল, মো. আমিনুল ইসলাম আকুঞ্জী, মাসুদ ফরাজী, সরদার আলামিন, এস এম মনতাজ, আতারুল মোড়ল,ইব্রাহিম খান টুটু, মো. নুরুজ্জামান কিসলু,ওয়াহিদুজ্জামান, মো. শামীম, রহমতউল্লাহ আকুঞ্জী, ইকবাল হোসেন মন্টু, অসীম কুমার মণ্ডল, তপন মণ্ডল, আযর মণ্ডল, মো. ইলিয়াজ সিকদার, ইনামুল মল্লিক, বি,এম,সামিউল,বি,এম,আযম, গোপাল মণ্ডল, তারক মন্ডল, রাজ্জাক গাজী,সরদার আক্তার, লিয়াকত মোড়ল, মেম্বার শাহিনুর,আরতি মহাজন,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভা শেষে শাহপুর–ফুলতলা সড়কে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের খুলনা আগমন সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। সভায় বক্তারা আগামীকালের কর্মসূচিতে নির্ধারিত সময়ে খুলনায় উপস্থিত থেকে দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com