ফুলতলা প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বুধবার বিকালে ফুলতলা বাজারে বের হয়। মিছিলটি ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও জেলা যুব বিভাগের সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, দামোদর ইউনিয়ন আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারী মোঃ সেলিম রেজা, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আল আমিন, জামিয়া ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com