জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান।
সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তার উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এরপর তিনি ওয়ার্ল্ড লিডার সামিট’ এ যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
উপ-প্রেস সচিব বলেন, ‘সম্মেলনের পাশাপাশি উজবেকিস্তানের প্রসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে আলাদা আলাদাভাবে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।
রাতে বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান তিনি।
তুরস্কে আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com