চৌগাছা প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোরের উন্নয়নের রূপকার খ্যাত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌগাছায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৫ বিকাল টায় বিএনপির অস্থায়ী কার্যালয় উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আলীবুদ্দিখান। উপস্থিত ছিলেন জহরুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম ডবলু, এম এ মান্নান , সালাউদ্দিন, মঈন উদ্দিন মঈন, মেহেদী হাসান, আবু বকর সিদ্দিকী, আজগার, জসিম উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com