ডেস্ক রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। গত বছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা আড়াইশ কোটি টাকা কম। এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সিটি কর্পোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ টাকায়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এ বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশন এবং উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজেটে ডেঙ্গু মোকাবেলা, নগরিক জীবন মান উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও ২০২৫ এর জুনে বেশ কিছু বড় প্রকল্প শেষ হওয়ার কারনে এবারের বাজেটের লক্ষমাত্রার হার কমেছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com