প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:০৬ পি.এম
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ
বিশেষ প্রতিনিধি: হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন।
শুক্রবার (৬ নভেম্বর) খুলনা রেলওয়ে স্টেশনে সংগঠনটির উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, হাসনাত তাইম, সজীব তালুকদার, মো. শাহরিয়ার ইমন, অরণ্য সরদার, মো. আল-আমিন খান, মো. সাহেদ খান, সোহাগ বাবু, অহিদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শাহরিয়ার খান সংগঠনের এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com