ডেস্ক রিপোর্ট : ফাইল আটকে রেখে সেবা গ্রহণকারীদের হয়রানি, অর্থ আদায় এবং কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল কার্যালয়টি পরিদর্শন করে।
এসময় প্রায় আড়াই মাস ধরে একটি ফাইল আটকে রাখার প্রমাণ পান দুদক কর্মকর্তারা, যা সেবা প্রত্যাশীদের হয়রানির সুস্পষ্ট উদাহরণ বলে তারা উল্লেখ করেন। এ ছাড়া একজন কর্মকর্তা এবং কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত নথি জব্দ করা হয়।
দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, জব্দ করা ফাইলগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com