নিউজ ডেস্ক : আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি'র সাথে ওয়াসা ভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ায় নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান | সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, ওয়াসার কাছে সেবাগ্রহীতাদের কোন সমস্যা দেখা দিলে তা নিরসনে কাজ করবেন ও কোন ভোগান্তির অভিযোগ পেলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং বিনা কারণে কাউকে হয়রানির অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবেন|
সুষ্ঠু পয়:নিষ্কাশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করবেন| এজন্য তিনি খুলনার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামত ও সহযোগিতা কামনা করেন | সৌজন্য সাক্ষাৎকালে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আবু ˆতয়ব, সরদার আবু তাহের, এ্যাড: শামীমা সুলতানা শিলু, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জি : নাজমুল হুদা, শেখ ওমর ফারুক কচি, মোল্লা মারুফ রশিদ, এসএম মিজানুর রহমান,মীর কাউসার মিজু, ইমরানুল হক মিশা, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক, সালাউদ্দিন বাবু প্রমুখ |
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com