নিউজ ডেস্ক : খুলনায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলার শয়নকক্ষে অভিযান চালিয়ে উক্ত অস্ত্র ও ইয়াবাসহ আশরাফুজ্জামান জীবনকে আটক করা হয়। জীবন কাশেমনগর রোডের মৃত আব্দুল হামিদের ছেলে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি) আহদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নগরীর নিরালা এলাকার কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আশরাফুজ্জামান জীবনের শয়নকক্ষে অভিযান চালানো হয়।
এ সময় উক্ত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জীবনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com