খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোররাতে পুলিশ ক্যাম্পের ঠিক সামনেই এই ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং এ ঘটনায় জড়িত ফাহাদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ এবং অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুন দেওয়ার চেষ্টার স্থানেও পোড়া দাগ রয়েছে।
আটক ফাহাদ হোসেন নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ির জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাঁদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভের গায়ে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুই থেকে তিনজন যুবক এসে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com