নিজস্ব প্রতিবেদক : খুলনায় ঐতিহাসিক ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু,সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃতাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব ও সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক অনন্য দিন। এই দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সিপাহি ও জনতা এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছিল, যার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।"
এসময় বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম তুহিন বলেন, বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আলোচনা সভায় খুলনা মহানগর ছাত্রদলের সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, সাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, ওহিদুজ্জামান খান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, এস এম ইলিয়াস, ইসমাইল হোসেন, জামিল আক্তার, শেখ রাজ, আদনান আব্দুল মান্নান, মারুফুর রহমান, শেখ সাজ্জাদ হোসেন রিপ্পি, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, আবুল হায়াত শুভ, মনিরুজ্জামান আবিদ, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, মাহিন রহমান, এস এম সোহেল আহমেদ, তরিকুল ইসলাম নাহিদ, ইস্তিয়াক খান রিশাদ, হাসিবুর রহমান সোয়াদ, মহিউদ্দিন তালিম, নাঈম মীর, মোঃ রুম্মান হোসেন, মিজানুর রহমান তামিম, শেখ সোয়েব, শেখ শান্ত, ইমতিয়াজ আহমেদ সেজান, মুঈনুল ইসলাম, মায়িশা ইফতেখার প্রমুখ সহ থানা, ওয়ার্ড, কলেজ ও বিভিন্ন ইউনিট পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com