নিজস্ব প্রতিবেদক : মহানগরী খুলনার বিভিন্ন স্থান হতে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ ছয় জন গ্রেফতার হয়েছে। তাঁরা সন্ত্রাসী নূর আজিম গ্রুপের সদস্য। খুলনা সদর থানা পুলিশের একটি টিম রোববার প্রথম প্রহর হতে ভোর রাত ৫ টা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এই বাহিনিটির বিরুদ্ধে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও চাঁদার টাকা না পেয়ে ভাংচুর এবং গোলাগুলি করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হচ্ছেন, সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রাসেল শেখ (২৫), সাইফুল ইসলাম (২০) এবং রব্বানি সরদার (২৮)। তাদের হেফাজতে আরও অস্ত্র ও গুলি আছে কী না? বাহিনির অন্য সদস্যদের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর জেনে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় তাদেরকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে বলে থানার (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ছয় আসামির মধ্যে তিন জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনেসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সবুজকে আটক করা হয়। তাঁর আবাসস্থল তল্লাশি করে একটি নাইন.এম.এম পিস্তল, দুই রাউণ্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলটি পার্শ্ববর্তী দেশে তৈরি বলে ধারণা করা হচ্ছে। সবুজের দেয়া তথ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাহিনির অন্য পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হযেছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com