নিজস্ব প্রতিবেদক : খুলনায় ট্রেনের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে খুলনা রেল স্টেশনের সন্নিকটে জোড়াগেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে নগরীর পাশর্^বর্তী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২ট ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাথা ট্রেনটি খুলনায় পৌছায়। রাত ৩টা ১০মিনিটের দিকে ট্রেনটি প্লাটফর্ম থেকে ওয়াস ফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে আন্ত:নগর নকশিকাঁথার এস ৫২২৫ নম্বর বাগিতে আগুন লাগে। এতে তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্থানীয় মানুষ ও রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়।
তিনি বলেন, মশার কয়েল থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনপি কার্যালয়ে আগুন :
খুলনায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে খুলনা মহানগরীর পাশর্^বর্তী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই আগুন দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় দুইজন যুবক মোটরসাইকেলে জলমা ইউনিয়নের দারোগার ভিটানামক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর তারা অফিসের সামনে থাকা ব্যানার ও ভেতরে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দুইজনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com