নিউজ ডেস্ক : খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬।
আজ রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় র্যাব-৬ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইলিয়াস সরদার (৪২), মোঃ সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।
র্যাব-৬ সূত্র জানায়, নান্না বেপারির বাসায় তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজতে থাকা দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com