প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৮:৪৫ পি.এম
কেশবপুরে মব সৃষ্টি ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে মব সৃষ্টি, শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত করা এবং তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গৌতম রায়, সহকারী শিক্ষক শেখ আবুল হাসান এবং শিক্ষার্থী
প্রীতি নন্দী, আমেনা খাতুন, প্রত্যাশা দত্ত,
এশা দত্ত, ইসরাত জাহান, ঐশী, নাজমুন নাহার, শিথি বৈরাগীসহ অন্যরা।
বক্তারা জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের আয়-ব্যয় সংক্রান্ত তদন্ত কমিটির সভা চলছিল। এ সময় স্থানীয় মো. সিরাজুল ইসলাম, মো. ইয়াছিন, আবু দাউদ, তৃপ্তি, আশরাফুল ইসলাম ও মো.ওজিয়ার রহমানসহ ১০-১৫ জন যুবক সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে তদন্ত কমিটির সদস্য ও উপস্থিত শিক্ষকদের লাঞ্ছিত করে তদন্ত কার্যক্রম পণ্ড করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিশৃঙ্খলা ও মব সৃষ্টির বিরুদ্ধে অবস্থান জানিয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com