কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ কালিগঞ্জ ও আশাশুনি আসনে সমাজ সেবক বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্জ ডা: শহিদুল আলমের নমিনেশন থেকে বঞ্চিত করায় পুনরায় নমিনেশন দেওয়ার দাবিতে গতকাল বুধবার বিকাল ৪ টা থেকে কালিগঞ্জ উপজেলার কাক শিয়ালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি'র কেন্দ্র কমিটি নির্বাহী সদস্য ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবি জানান । নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিলন সরদার, আলাউদ্দিন সোহেল, রাজু আহমেদ জাকির, সেলিম হোসেন প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন ।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com