সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ি পরে পুড়িয়ে নষ্ট করা হয়। অমিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলামকে জরিমানা করা হয়েছে।” অভিযানে কালিগঞ্জ থানার এসআই সমির গাইনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com