সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনরেক্স সিরাপসহ ২ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭ টার দিকে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি হিরোহোন্ডা স্পেলেন্ডার মোটর সাইকেল, ২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আনোয়ার আলী গাজীর ছেলে মো. নুরুজ্জামান গাজী (৪২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫০) ।
মাদক কারবারি নুরুজ্জামান দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী ভারত থেকে নদী পার করে বিভিন্ন ধরনের মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিল।
এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, কালীগঞ্জের তেতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি গোপালগঞ্জ যাবে এমন খবরের ভিত্তিতে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উজিরপুর বাজারে পূর্বে থেকে অবস্থান নেয়। এসময় বিভিন্ন গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম ও তার সঙ্গী নুরুজ্জামান গাজী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে মোটর সাইকেল ও পিঠের ব্যাগ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, ব্যাগসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনা এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবির সদস্যরা নিয়মিত অভিযানের ভিত্তিতে তাদেরকে আটক করে। অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবি’র চলমান অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com