সলেমান, কলকাতা : বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাইবার ক্রাইম ব্রাঞ্চ গল্ফ গ্রিন থানার অধীন বিক্রমগড় এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি প্রতারণামূলক কল সেন্টারের পর্দাফাঁস করেছে। এই ঘটনায় ঝাড়খণ্ডের বাসিন্দা মোট চারজন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নামী হাসপাতাল ও পরিবহণ দপ্তরের প্রতিনিধি পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে ফোন করত। ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট বুকিং সহায়তা এবং ট্রাফিক চালান নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে তারা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে একটি ম্যাকবুক, একটি রাউটার, ২৪টি মোবাইল ফোন এবং তাদের বেআইনি কার্যকলাপে ব্যবহৃত ২৫০টি মিউল প্যান কার্ডের বিবরণ সংবলিত একটি তালিকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং প্রতারণার মাধ্যমে কত টাকা হাতানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com