কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে আসাদুল মোঃ ইসলাম গাজী কর্তৃক কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখন, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাঃ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আঃ সাত্তার ফকির, মাসুম হাজরা, শেখ ইকবল হোসেন, মজিদ গাজী, জলিল বিশ্বাস প্রমূখ।
বক্তারা বলেন, কবরস্থানের জায়গা দখল করে বাজারের (যশোর গ্লাস হাউজ) ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম গাজী দোকান ঘর নির্মাণ করছেন, যেটা খুবই নিন্দনীয়, আমরা এলাকার সচেতন মানুষ হিসেবে মানতে পারি না। অনতিবিলম্ব ওই স্থাপনা নির্মাণ বন্ধের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মোঃ আসাদুল ইসলাম গাজী বলেন, আমি তিন শতক ৭ পয়েন্ট জমি ক্রয় করেছি, সেটুটুতেই দোকান নির্মাণ করছি, এর বাইরে নয়।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com