ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা একটি কার্যকর প্রাণবন্ত সংসদ গড়তে চাই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই। বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে চিফ হুইপ এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সংসদ নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন করবেন তিনি সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। তারপর সংসদ অধিবেশন শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষযে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান চিফ হুইপ।
এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে বৈঠক করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকার দলীয় এমপিরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
সংসদীয় ঐতিহ্য অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল আলাদাভাবে নিজেদের রণকৌশল ঠিক করতে এ ধরনের বৈঠকে বসে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com