ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)-এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক মুসলিম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহ ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মদতপুষ্ট এবং একনিষ্ঠ সমর্থক।
হিজবুল্লাহর এই হামলার পর থেকে লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চের পর থেকে প্রতিদিনই বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com