প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৮:৫৭ পি.এম
আশাশুনিতে আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা থানাঘাটা মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), বড়দল গ্রামের মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২), এবং প্রতাপনগরের মৃত মাজেদ হাওলাদারের ছেরে মো. মাকসুদুল রহমান (৪৫), ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেরে এস এম শাফিয়ার রহমান, জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০), এবং বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জ্যোতিষ কুমার মণ্ডল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বুধবার তাঁদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com