প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৪:৪৬ পি.এম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী জাতির কর্ণধার হবে, ইউএনও উজিরপুর
বিশেষ প্রতিনিধিঃ "আজকের মেধাবী শিক্ষার্থীরাই এই উদ্যম ও স্বপ্নকে সঙ্গে নিয়ে একদিন দেশ ও জাতির কর্ণধার হবে। আজ যে সম্মাননা,তা কেবল একটি সনদ বা ক্রেস্ট নয়, এটি তোমাদের বিগত দিনের নিরলস পড়াশোনা,গভীর একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের এক রাষ্ট্রীয় স্বীকৃতি। তোমাদের এই সাফল্যে আজ শুধু তোমরা বা তোমাদের পরিবার নয়,গোটা উপজেলাবাসী আনন্দিত ও গর্বিত।তবে সাফল্য অর্জনের চেয়ে তা ধরে রাখা অনেক কঠিন।এ প্লাস' পাওয়া মানেই জীবনের সব পড়া শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি হলো উচ্চশিক্ষার সিঁড়িতে পা রাখার মাত্র একটি প্রাথমিক ধাপ। আজকের এই ফলাফল যেন তোমাদের অহংকারী করে না তোলে। বিনয়ই হচ্ছে শ্রেষ্ঠ ভূষণ। তোমাদের মেধা ও জ্ঞানকে শুধু নিজের ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না,এটিকে কাজে লাগাতে হবে সমাজ ও দেশের কল্যানে। আজকের শিক্ষার্থীদের এই অর্জনে শিক্ষকরা সমানভাবে দাবিদার।
শিক্ষকরা হলেন আসল কারিগর। একটি কাদা মাটি যেমন শিল্পীর হাতে রূপ পায়,তেমনি একজন শিক্ষক তার আদর্শ ও পাঠদানের মাধ্যমে কাঁচা মেধাগুলোকে পরিপাটি করে তোলেন। আপনাদের ধৈর্য এবং মমতার ফলেই আজ এই কোমলমতি শিক্ষার্থীরা সফলতার আলো দেখতে পেয়েছে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না।বিজ্ঞানমনস্কতা, নৈতিকতা,সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করবে, মাদকমুক্ত থাকবে এবং সব ধরনের অসদুপায় থেকে নিজেদের দূরে রাখবে। মনে রাখতে হবে পরিশ্রম কখনো বৃথা যায় না"উজিরপুরে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উজিরপুর এপিডি, সিআরএসএস,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সুমন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহানুর রহমান সেতু,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর সরকারী ডব্লিউ বি ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহে আলম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ, যুগ্ম-সাধারন সম্পাদক আহাদ সুমন। এছাড়া বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় উপস্থিত অতিথি বৃন্দ ৬৩ মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com