নিউজ ডেস্ক : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, ইসলাম প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন,
এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম এবং নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী, এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর, এম রোমানিয়া। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com